সম্পাদকীয় নীতি (Editorial Policy)
সর্বশেষ হালনাগাদ: 1 October 2026
মূলনীতি
- প্রতিটি পেজ একটি বাস্তব নাগরিক-সমস্যা বা নির্দিষ্ট সার্চ-প্রয়োজন সমাধান করবে। শুধু SEO-র জন্য পাতলা বা ডুপ্লিকেট পেজ বানানো হয় না।
- প্রতিটি সরকারি তথ্যের (ফি, কাগজপত্র, ধাপ, সময়সীমা, অফিস, URL) একটি official source থাকতে হবে।
- Official সরকারি উৎস (ওয়েবসাইট, নোটিশ, PDF, ফি তালিকা, ফরম, সিটিজেন চার্টার) সবসময় তৃতীয় পক্ষের উৎসের চেয়ে অগ্রাধিকার পায়।
- AI দিয়ে লেখা কোনো সরকারি তথ্য মানব-পর্যালোচনা ছাড়া প্রকাশিত হয় না।
ভূমিকা ও প্রক্রিয়া
- Editor কনটেন্ট তৈরি/সম্পাদনা করে পর্যালোচনার জন্য জমা দেন।
- Reviewer official source মিলিয়ে তথ্য যাচাই, অনুমোদন বা প্রত্যাখ্যান করেন।
- প্রতিটি গুরুত্বপূর্ণ পরিবর্তন audit log-এ সংরক্ষিত হয়।
সংশোধন
ভুল পাওয়া গেলে দ্রুত সংশোধন করে "সর্বশেষ যাচাই" তারিখ হালনাগাদ করা হয়। ভুল জানাতে যোগাযোগ করুন।
স্বাধীনতা
কোনো সরকারি সংস্থা বা বিজ্ঞাপনদাতা আমাদের সম্পাদকীয় সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে না।