জরুরি ও হেল্পলাইন নম্বর
বাংলাদেশের জরুরি ও সরকারি হেল্পলাইন নম্বর এক জায়গায় — নম্বরে চাপলেই কল হবে।
999
জাতীয় জরুরি সেবা — পুলিশ, ফায়ার, অ্যাম্বুলেন্স
জীবন বা সম্পদের তাৎক্ষণিক বিপদে সবার আগে ৯৯৯-এ ফোন করুন। নম্বর ও সেবার সময় পরিবর্তন হতে পারে — official উৎসে মিলিয়ে নিন। NagorikSheba সরকারি প্রতিষ্ঠান নয়।
সব হেল্পলাইন
কিছু পাওয়া যায়নি। অন্য শব্দে খুঁজুন — বিপদে সবসময় ৯৯৯।
কোন সমস্যায় কোথায় ফোন করবেন
বাংলাদেশে জরুরি নম্বর কত? পুলিশ, ফায়ার, অ্যাম্বুলেন্স কোথায় ফোন করবো?
যেকোনো জরুরি অবস্থায় ৯৯৯-এ ফোন করুন — পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স একসাথে পাওয়া যায়, কল বিনামূল্যে।
আগুন লাগলে কোথায় ফোন করবো?
৯৯৯ অথবা ফায়ার সার্ভিসের ১০২ / ১৬১৬৩ নম্বরে ফোন করুন। নিরাপদ জায়গায় সরে গিয়ে সঠিক ঠিকানা ও কাছের পরিচিত জায়গার নাম বলুন।
অ্যাম্বুলেন্স বা ডাক্তারের পরামর্শের নম্বর কত?
জরুরি অবস্থায় ৯৯৯। ফোনে ডাক্তারের পরামর্শ ও স্বাস্থ্যসেবার তথ্যের জন্য স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩।
নারী নির্যাতন, পারিবারিক সহিংসতা বা বাল্যবিবাহের অভিযোগ কোথায় করবো?
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কল সেন্টার ১০৯ (বিনামূল্যে)। তাৎক্ষণিক বিপদে ৯৯৯।
শিশু বিপদে পড়লে বা শিশু নির্যাতন হলে কোথায় জানাবো?
চাইল্ড হেল্পলাইন ১০৯৮ (বিনামূল্যে), অথবা ১০৯। তাৎক্ষণিক বিপদে ৯৯৯।