Mizanur Rahman Rabbi
Digital Growth Strategist · Founder, NagorikSheba
NagorikSheba কোনো বড় পরিকল্পনা থেকে শুরু হয়নি, শুরু হয়েছে একটি সাধারণ সমস্যার অভিজ্ঞতা থেকে।
সরকারি সেবার তথ্য খুঁজতে গিয়ে আমিও অনেকবার সঠিক তথ্য পেতে সমস্যায় পড়েছি। কোথায় আবেদন করতে হবে, কী লাগবে বা কীভাবে করতে হবে—এসব তথ্য সবসময় সহজভাবে পাওয়া যায় না।
সেই অভিজ্ঞতা থেকেই NagorikSheba-এর শুরু। লক্ষ্য একটাই—সরকারি সেবার প্রয়োজনীয় তথ্য সহজ ভাষায়, নির্ভরযোগ্য উৎসসহ এক জায়গায় তুলে ধরা।
যেনো, একটি সরকারি সেবা নিতে গিয়ে মানুষকে অপ্রয়োজনীয়ভাবে হয়রান হতে না হয়।
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন