এটা কেন আলাদা
প্রতি বর্ষের ফলে শুধু সেই বছরের GPA থাকে। তিন বর্ষ শেষ হলে সবগুলো মিলিয়ে যে চূড়ান্ত CGPA দাঁড়ায়, সেটাই Consolidated ফল। চাকরির আবেদন, প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তি বা সনদে এই সংখ্যাটাই লাগে।
হিসাবের নিয়ম
official নিয়মে CGPA = সব বর্ষের মোট অর্জিত পয়েন্ট ÷ মোট ক্রেডিট। কোনো কোর্সে F থাকলে CGPA গণনা হয় না। তাই কোনো বর্ষে অকৃতকার্য বিষয় থাকলে আগে সেটায় পাস করতে হবে।
নিজে হিসাব করে দেখুন
CGPA ক্যালকুলেটর-এ তিন বর্ষের কোর্স আর ক্রেডিট দিয়ে আন্দাজ মিলিয়ে নিন।
ফল দেখার পর
সনদ আর ট্রান্সক্রিপ্টের জন্য আবেদন করতে হবে কলেজের মাধ্যমে: সনদ ও ট্রান্সক্রিপ্ট। Consolidated ফল প্রকাশের সময় জানানো হয় nu.ac.bd-এর ফল-সংক্রান্ত নোটিশে।