মূল কনটেন্টে যান
স্বাধীন তথ্য প্ল্যাটফর্ম — এটি বাংলাদেশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট নয় · Independent platform, not affiliated with the Government of Bangladesh
NagorikSheba — নাগরিকসেবা

e-Return দাখিল (সাধারণ)

e-Return filing (basic) — Online Application Assistance

চাকরিজীবী/সাধারণ করদাতার অনলাইন রিটার্ন (e-Return) প্রস্তুত ও দাখিলে সহায়তা।

আমরা যা করব

  • আয়-ব্যয় ও সম্পদ তথ্য সাজানো
  • রিটার্ন ফর্ম পূরণ
  • প্রাপ্তি স্বীকারপত্র অ্যাকাউন্টে

আপনাকে নিজে যা করতে হবে

  • মোবাইলে OTP/ভেরিফিকেশন কোড এলে আপনি নিজে দেবেন/submit করবেন — আমাদের জানাবেন না
  • কর (যদি থাকে) আপনি নিজে অনলাইনে/ব্যাংকে পরিশোধ করবেন
  • তথ্যের সত্যতার দায় করদাতার

প্রয়োজনীয় কাগজপত্র (আপলোড করতে হবে)

  • TIN সার্টিফিকেট *
  • বেতন বিবরণী/আয়ের প্রমাণ *
  • ব্যাংক স্টেটমেন্ট/সঞ্চয়ের তথ্য (যদি থাকে)
  • উৎসে কর কর্তনের সনদ (যদি থাকে)

JPG, PNG, WEBP বা PDF · প্রতি ফাইল সর্বোচ্চ ৫ MB · পরিষ্কার ছবি দিন।

আমাদের অংশের আনুমানিক সময়: ১–২ কর্মদিবস

⚠️ গুরুত্বপূর্ণ ঘোষণা

NagorikSheba একটি স্বাধীন বেসরকারি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা কোনো সরকারি প্রতিষ্ঠান, মন্ত্রণালয়, অধিদপ্তর বা সরকারি কর্মকর্তার প্রতিনিধি নই এবং কোনো সরকারি কর্মকর্তা/কর্মচারীর সাথে আমাদের বিশেষ বা ব্যক্তিগত সংযোগ নেই।

আমরা শুধুমাত্র আপনার অনুমতি নিয়ে অনলাইন ফর্ম পূরণ, ডকুমেন্ট প্রস্তুত/আপলোড এবং প্রযোজ্য অনলাইন আবেদন প্রক্রিয়ায় সহায়তা করি। সরকারি ফি, আবেদন গ্রহণ, যাচাই, অনুমোদন, processing time এবং final decision সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের নিয়ম ও সিদ্ধান্ত অনুযায়ী হবে।

সরকারি ফি এবং NagorikSheba-এর service charge আলাদাভাবে দেখানো হয়। আমাদের service charge কোনো সরকারি ফি নয়।

আমরা কখনো নেব না:

  • সরকারি পোর্টালের পাসওয়ার্ড (NID, পাসপোর্ট, e-TIN/e-Return ইত্যাদি)
  • OTP বা PIN
  • ব্যাংক/কার্ড পাসওয়ার্ড বা PIN
  • বায়োমেট্রিক তথ্য

OTP লাগলে OTP শুধুমাত্র আপনি নিজে প্রদান/submit করবেন। বায়োমেট্রিক, সশরীরে যাচাই, শুনানি, পুলিশ ভেরিফিকেশন ইত্যাদি আপনাকে নিজেই করতে হবে।

আমরা আপনার আবেদনটি সঠিকভাবে প্রস্তুত ও অনলাইনে জমা দিতে সহায়তা করব। অনুমোদন সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের যাচাই ও সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।