প্রিলিমিনারি (২০০ নম্বর)
| বিষয় | নম্বর |
|---|---|
| বাংলা ভাষা ও সাহিত্য | ৩৫ |
| ইংরেজি ভাষা ও সাহিত্য | ৩৫ |
| বাংলাদেশ বিষয়াবলি | ৩০ |
| আন্তর্জাতিক বিষয়াবলি | ২০ |
| ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা | ১০ |
| সাধারণ বিজ্ঞান | ১৫ |
| কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি | ১৫ |
| গাণিতিক যুক্তি | ১৫ |
| মানসিক দক্ষতা | ১৫ |
| নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন | ১০ |
প্রতিটি ভুল উত্তরে সাধারণত ০.৫০ নম্বর কাটা হয়। কীভাবে সামলাবেন তা প্রিলিমিনারি পেজে।
লিখিত (সাধারণ ক্যাডার, ৯০০ নম্বর)
| বিষয় | নম্বর |
|---|---|
| বাংলা | ২০০ |
| ইংরেজি | ২০০ |
| বাংলাদেশ বিষয়াবলি | ২০০ |
| আন্তর্জাতিক বিষয়াবলি | ১০০ |
| গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা | ১০০ |
| সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি | ১০০ |
পেশাগত বা কারিগরি ক্যাডারে এর সাথে পদ-সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা যোগ হয়। মৌখিক পরীক্ষার নম্বর BPSC-র বিধি বা বিজ্ঞপ্তি অনুযায়ী।
টেবিল থেকে কী বোঝা যায়
প্রিলিতে বাংলা, ইংরেজি আর বাংলাদেশ বিষয়াবলি মিলে বড় অংশ, তাই এই তিনটায় দুর্বলতা থাকলে আগে সেখানে সময় দিন। লিখিততেও একই তিন বিষয়ে সবচেয়ে বেশি নম্বর। ছোট নম্বরের বিষয়গুলো (যেমন নৈতিকতা বা ভূগোল) অল্প পড়ায় তোলা যায়, এগুলো বাদ দেবেন না। লিখিতর প্রস্তুতি নিয়ে আরও এখানে।
সিলেবাস বা মানবণ্টনে পরিবর্তন এলে BPSC বিজ্ঞপ্তিতে জানায়; বিস্তারিত সিলেবাস bpsc.gov.bd-তে প্রকাশিত হয়।