শিক্ষার্থী রেজিস্ট্রেশন
ভর্তির পর কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন হয়, আর আপনি একটা রেজিস্ট্রেশন কার্ড পান। এই নম্বর লাগবে রেজাল্ট দেখতে, ফরম পূরণে, সনদ তুলতে: মানে প্রায় সব কাজে। কার্ডের একটা ছবি ফোনে আর একটা ফটোকপি বাসায় রেখে দিন।
সিলেবাস
বিষয়ভিত্তিক সিলেবাস official সাইটে প্রকাশ হয়। সেখানে প্রতিটি কোর্সের ক্রেডিটও থাকে, যেটা ছাড়া GPA হিসাব মেলে না। বিস্তারিত: সিলেবাস, বিষয় তালিকা আর বিষয় কোড।
একাডেমিক ক্যালেন্ডার
ক্লাস, পরীক্ষা আর ছুটির সম্ভাব্য সময় একাডেমিক ক্যালেন্ডারে থাকে। "সম্ভাব্য" শব্দটা খেয়াল করুন; চূড়ান্ত তারিখ আসে আলাদা নোটিশে। দেখুন একাডেমিক ক্যালেন্ডার।
গ্রেড আর প্রমোশন
নম্বর থেকে গ্রেড কীভাবে আসে সেটা গ্রেডিং সিস্টেম পেজে, আর পরের বর্ষে ওঠার শর্ত প্রমোশন বিধি পেজে।
কোথায় জিজ্ঞেস করবেন
একাডেমিক যেকোনো প্রশ্নে প্রথম ঠিকানা আপনার কলেজের সংশ্লিষ্ট বিভাগ বা অফিস। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ পাওয়া যায় nu.ac.bd-তে।