ভর্তি ফরম পূরণ হয় app1.nu.edu.bd-তে। ফরমের প্রতিটি ধাপ, ছবি, পছন্দক্রম আর ফি নিয়ে বিস্তারিত পাবেন ভর্তি আবেদন পেজে।
প্রস্তুত রাখুন
- পরীক্ষার নাম, সাল ও রোল (SSC আর HSC-র, প্রযোজ্য হলে)
- ছবি ও প্রয়োজনীয় কাগজ
- নিজের চালু মোবাইল নম্বর
- রেজিস্ট্রেশন নম্বর ও সেশন (যেসব আবেদনে চাওয়া হয়, যেমন মাস্টার্স)
ফরম কিনতে হয় না
ভর্তি ফরম অনলাইনে পূরণ হয়; দোকানে "ভর্তি ফরম" কেনার কিছু নেই। কেউ কাগজের ফরম বা "নিশ্চিত ভর্তির ফরম" বিক্রি করলে সাবধান।
সাইট না খুললে
আবেদনের শেষ দিকে সাইটে ভিড় হয়। রাতে বা ভোরে চেষ্টা করুন। লগইন নিয়ে বিস্তারিত: ভর্তি আবেদন লগইন।
ফি আর সময়সীমা প্রতি বছরের ভর্তি বিজ্ঞপ্তিতে থাকে, nu.ac.bd-এর Admission Notice পাতায়।