সাময়িক সনদ কেন
মূল সনদ তৈরি হতে সময় লাগে। এর মধ্যে চাকরির আবেদন, মাস্টার্সে ভর্তি বা অন্য কোনো কাজে ডিগ্রির প্রমাণ লাগলে সাময়িক সনদ (Provisional Certificate) সেই কাজ চালিয়ে দেয়। তাই চূড়ান্ত ফল বেরোলেই আবেদনটা করে রাখা বুদ্ধিমানের কাজ।
প্রস্তুত রাখুন
- রেজিস্ট্রেশন নম্বর ও সেশন
- পরীক্ষার নাম, সাল ও রোল
- ছবি ও প্রয়োজনীয় কাগজ
আবেদনের পথ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন স্টুডেন্ট সার্ভিসে সেবার ধরন হিসেবে সাময়িক সনদ বেছে নিন, তথ্য দিয়ে ফি পরিশোধ করুন, তারপর নির্দেশনা অনুযায়ী সংগ্রহ করুন। অন্য সনদগুলোর সাথে মিলিয়ে দেখতে সনদ, মার্কশিট ও ট্রান্সক্রিপ্ট পেজ দেখুন।
ফি আর সময়সীমা official সার্ভিস পাতা আর নোটিশে দেখে নিন।