৩য় বর্ষের ফলটা একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ এর পরেই শেষ বর্ষ। তিন বর্ষ মিলিয়ে আপনার CGPA মোটামুটি কোথায় দাঁড়াবে, সেটা এখন থেকেই বোঝা যায়।
ফল দেখার পথ
results.nu.ac.bd-এ "Honours" খুলুন, Bachelor Degree Honours 3rd Year বেছে নিন, তারপর সাল, প্রবেশপত্রের রোল আর রেজিস্ট্রেশন নম্বর দিন। CAPTCHA-র ছোট অঙ্কটা মিলিয়ে Search চাপুন। পুরোনো বছরের ৩য় বর্ষের ফলও এখানে সাল বদলে দেখা যায়; official আর্কাইভে ২০০৯ থেকে আছে।
ফলের পর তিনটা কাজ
- প্রতিটি কোর্সের গ্রেড দেখে কোনো F আছে কি না নিশ্চিত হোন; থাকলে মানোন্নয়ন বা অকৃতকার্য বিষয়ের পরীক্ষার নোটিশের জন্য অপেক্ষা করুন
- তিন বর্ষের কোর্স আর ক্রেডিট দিয়ে CGPA ক্যালকুলেটর-এ আন্দাজ করুন ৪র্থ বর্ষে কত পেলে চূড়ান্ত CGPA কোথায় যাবে
- ৪র্থ বর্ষে ওঠার শর্ত মিলিয়ে নিন: প্রমোশন বিধি
মনে রাখার বিষয়
কোনো কোর্সে F থাকলে চূড়ান্ত CGPA গণনা হয় না, তাই শেষ বর্ষের আগেই অকৃতকার্য বিষয়গুলো পরিষ্কার করে ফেলা ভালো।
রোল আর রেজিস্ট্রেশন শুধু results.nu.ac.bd-তে দিন; আমরা ফল দেখাই না, শুধু পথ দেখাই।