Consolidated রেজাল্ট কী
সব বর্ষের প্রাপ্ত গ্রেড পয়েন্ট আর ক্রেডিট মিলিয়ে চূড়ান্ত CGPA। official নিয়মে CGPA = সব বর্ষের মোট অর্জিত পয়েন্ট ÷ মোট ক্রেডিট। কোনো কোর্সে F থাকলে CGPA গণনা হয় না, তাই আগে সব কোর্সে পাস নিশ্চিত হতে হয়।
কখন দেখবেন
শেষ বর্ষের ফল প্রকাশের পর সমন্বিত ফল আসে। ৪র্থ বর্ষের ফল দেখার সাথে সাথে Consolidated না পেলে চিন্তা করবেন না; এটা আলাদাভাবে প্রকাশ হয়, সময় জানানো হয় official নোটিশে।
নিজে মিলিয়ে নিন
CGPA ক্যালকুলেটর-এ সব বর্ষের কোর্স আর ক্রেডিট দিয়ে হিসাব করে দেখুন। প্রকাশিত CGPA-র সাথে বড় অমিল থাকলে কলেজের মাধ্যমে খোঁজ নিন।
এরপর
চূড়ান্ত ফলের পর সনদ আর ট্রান্সক্রিপ্টের আবেদন করতে হয়: সনদ ও ট্রান্সক্রিপ্ট। CGPA হিসাবের নিয়মের মূল PDF নিচের লিংকে।