বর্ষ অনুযায়ী গাইড
- অনার্স ১ম বর্ষ রেজাল্ট
- অনার্স ২য় বর্ষ রেজাল্ট
- অনার্স ৩য় বর্ষ রেজাল্ট
- অনার্স ৪র্থ বর্ষ রেজাল্ট
- অনার্স Consolidated রেজাল্ট
আর্কাইভ কবে থেকে
official আর্কাইভে ১ম বর্ষ ২০০৬ থেকে, ২য় বর্ষ ২০০৭ থেকে, ৩য় বর্ষ ২০০৯ থেকে আর ৪র্থ বর্ষ ২০০৬ থেকে ফল পাওয়া যায়; Consolidated Result ২০১৩-১৪ সেশন থেকে।
তথ্য কোথায় পাবেন
ফল দেখতে চাই পরীক্ষার সাল (Examination Year), পরীক্ষার রোল (Exam Roll) আর রেজিস্ট্রেশন নম্বর, সাথে সাইটের একটা ছোট CAPTCHA। রোল থাকে প্রবেশপত্রে, রেজিস্ট্রেশন নম্বর রেজিস্ট্রেশন কার্ডে।
অনার্স রেজাল্ট বোঝার একটা কথা
প্রতি বর্ষের ফলে সেই বর্ষের GPA দেখায়। চার বর্ষ শেষ হলে সব মিলিয়ে চূড়ান্ত CGPA আসে Consolidated Result-এ, আর সনদে সেটাই যায়। গ্রেড কীভাবে আসে জানতে দেখুন গ্রেডিং সিস্টেম।