কাঠামো আগে, ভাষা পরে
SOP লেখার নিয়মের মূল কথা: নমুনা SOP কপি করবেন না, কাঠামোটা নিন। প্রথম অনুচ্ছেদে বিষয়ে আগ্রহের নির্দিষ্ট কারণ, তারপর পড়াশোনা আর কাজের অভিজ্ঞতা, তারপর কেন এই কোর্স আর এই বিশ্ববিদ্যালয়, আর শেষে পড়া শেষে বাংলাদেশে বা ক্যারিয়ারে কী করবেন। নিচের ছয় ধাপে এই কাঠামোটাই ভাগ করে দেওয়া আছে।
মাস্টার্সের personal statement আর SOP অনেক বিশ্ববিদ্যালয়ে একই জিনিস বোঝায়; শুধু শব্দসীমা মিলিয়ে নিন।
যা এড়াবেন
- "Since childhood I have been passionate…" ধরনের জেনেরিক শুরু
- সিভির তালিকা হুবহু গদ্যে লেখা; বরং অভিজ্ঞতা থেকে কী শিখেছেন তা লিখুন
- এক বিশ্ববিদ্যালয়ের SOP-তে অন্য বিশ্ববিদ্যালয়ের নাম রয়ে যাওয়া
- অন্যের SOP কপি বা পুরোপুরি AI দিয়ে লেখা; অনেক বিশ্ববিদ্যালয় সাদৃশ্য যাচাই করে
SOP শুধু ভর্তির জন্য না
কিছু দেশে (যেমন UK-র ক্রেডিবিলিটি ইন্টারভিউ, অস্ট্রেলিয়ার Genuine Student) SOP-এর সাথে মিল রেখে প্রশ্ন করা হয়। যা লিখেছেন তা মুখে ব্যাখ্যা করতে পারতে হবে, তাই যা সত্য আর যা আপনি নিজে বোঝেন, শুধু তাই লিখুন।
SOP-এর পাশাপাশি রেকমেন্ডেশন লেটার লাগবে: LOR গাইড। স্কলারশিপের জন্য লিখলে দেখুন স্কলারশিপের আবেদন গাইড।
শব্দসীমা আর কোন প্রশ্নের উত্তর দিতে হবে, তা প্রতিটা বিশ্ববিদ্যালয়ের আবেদন পোর্টালে লেখা থাকে; সেটাই মানুন।